ছাত্রদলে যোগ দিলো ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ৬০ নেতাকর্মী

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে ছাত্রদলের যোগদান করে

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১০ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

ছাত্রদলে যোগ দিলো ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ৬০ নেতাকর্মী
ছবি: Inside Bangla
Aa

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে ছাত্রদলের যোগদান করেন তারা।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, সংগঠক তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান, যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলকসহ ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন