জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন আরও ৭ নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি জেলা কমিটির ৭ জন শীর্ষ নেতা। তারা দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়াকে তাদের পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার রাতে তাদের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পদত্যাগকারী নেতাদের মধ্যে র

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

৬ মার্চ, ২০২৬
পড়তে ১ মিনিট

জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি থেকে পদত্যাগ করেছেন আরও ৭ নেতা
ছবি: Inside Bangla
Aa

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন রাঙামাটি জেলা কমিটির ৭ জন শীর্ষ নেতা। তারা দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়াকে তাদের পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার রাতে তাদের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন– যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সদস্য সুলেখা চাকমা।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, “২৭ জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি তার স্বতন্ত্র আদর্শ ত্যাগ করে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে। এই অবস্থায় আমাদের পক্ষে দলীয় আদর্শ লালন করা সম্ভব নয়।”

উজ্জ্বল চাকমা তার পদত্যাগপত্রে লিখেছেন, “অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে গিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে। এ কারণে আমি জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি এবং পদত্যাগ করছি।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপি রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, “আমার কাছে এখনও কোনো লিখিত পদত্যাগপত্র পৌঁছায়নি। তবে হঠাৎ করে অনেক নেতা একসঙ্গে পদত্যাগ করেছেন, তার কারণ আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখব।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেয়। এর আগে ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিনসহ কয়েকজন নেতা জোট গঠনের কারণে এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন