তারেক রহমানকে সমর্থন জানিয়ে একযোগে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানো চার স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১১ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

তারেক রহমানকে সমর্থন জানিয়ে একযোগে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী
ছবি: Inside Bangla
Aa

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো চার স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছেন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তাকে সমর্থন জানিয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তারা নিজেরাই ঘোষণা দেবেন।

প্রকাশ্যে উপস্থিত দুই স্বতন্ত্র প্রার্থী, এসএম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ, নিজ নিজ অবস্থান থেকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অন্য দুই স্বতন্ত্র প্রার্থী মুঠোফোনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। এই তথ্য গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন