নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত মাহফুজ আলমের
আরেকবার চেষ্টা করে দেখি- এ শিরোনামে সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন; যেখানে তিনি নতুন করে দল গঠনের প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার কিছু পর নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এ স্ট্যাটাস দিয়েছেন। মাহফুজ আলম বলেছেন, নতুনভাবে কিছু করার
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১১ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

আরেকবার চেষ্টা করে দেখি- এ শিরোনামে সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন; যেখানে তিনি নতুন করে দল গঠনের প্রাথমিক ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার কিছু পর নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এ স্ট্যাটাস দিয়েছেন।
মাহফুজ আলম বলেছেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশত ছাত্র ও নাগরিকদের সঙ্গে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সঙ্গেই কথা হয়েছে তাদের মধ্যে একধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।
তিনি বলেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।
তিনি লেখেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।
যোগাযোগ করার আহ্বান জানিয়ে মাহফুজ জানান, এ ই-মেইল এ আপনারা আপনাদের কথা বা প্রশ্ন লিখে পাঠাতে পারেন। nationalvision24@gmail.com
We need fresh blood. We need new people with higher ideals and long-term commitment.
#justice_for_shaheed_osman_hadi
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হলেন রাজশাহীর নাদিম সিনা
৬৫ দিন আগে

রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নাদিম-জিহাদ
৭৯ দিন আগে

গণভোট উপেক্ষায় ক্ষোভ, রাজপথে নামার ঘোষণা বিরোধীদলীয় নেতার
১৭৭ দিন আগে

‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুমকি, ঢাকায় ১১ দলের সমাবেশ
১৭৭ দিন আগে
