নির্বাচনে যাচ্ছেন না আসিফ মাহমুদ, মুখপাত্র হিসেবে যোগ দিলেন এনসিপিতে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনকালীন মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলাম
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৯ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনকালীন মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। ঘোষণার পর আসিফ মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে তার সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো আসনেই তার মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য পাওয়া যায়নি।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হলেন রাজশাহীর নাদিম সিনা
৬৫ দিন আগে

রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নাদিম-জিহাদ
৭৯ দিন আগে

গণভোট উপেক্ষায় ক্ষোভ, রাজপথে নামার ঘোষণা বিরোধীদলীয় নেতার
১৭৭ দিন আগে

‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুমকি, ঢাকায় ১১ দলের সমাবেশ
১৭৭ দিন আগে
