বাংলাদেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমান

বাংলাদেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমানটি প্রবেশ করেছে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিমানটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানকে বহনকারী বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

২৫ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

বাংলাদেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমান
ছবি: Inside Bangla
Aa

বাংলাদেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমানটি প্রবেশ করেছে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিমানটি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানকে বহনকারী বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ সবশেষ স্ট্যাটাস FlightAware এবং Flightradar24 এর মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

তারেক রহমানের এই ফ্লাইটটির অবস্থান জানার জন্য বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এ সার্চের মাধ্যমে জানা যায় ‘BG202’ অথবা ‘Biman 202’ ফ্লাইটটির বর্তমানে চাপাইনবাবগঞ্জ আকাশসীমা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এছাড়াও FlightAware ও FlightStats-এর মতো অন্যান্য ফ্লাইট ট্র্যাকিং পোর্টালেও ফ্লাইটটির সর্বশেষ স্ট্যাটাস থেকে একই তথ্য জানা যায়।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সূত্রমতে, নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি ২০২-এ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।

এর আগে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তাকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া, তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনও আছেন তাদের সঙ্গে।

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন