বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর তথ্য অনুযায়ী, আজ বেলা তিনটায় হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।গতকাল দলের যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে
ইনসাইড ডেস্ক
Inside Bangla
৬ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর তথ্য অনুযায়ী, আজ বেলা তিনটায় হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।গতকাল দলের যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর বেলা দুইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।রিজভী বলেন, বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে।
গত ১৭ বছর স্বৈরাচারী সরকারের এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হলেন রাজশাহীর নাদিম সিনা
৬৫ দিন আগে

রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নাদিম-জিহাদ
৭৯ দিন আগে

গণভোট উপেক্ষায় ক্ষোভ, রাজপথে নামার ঘোষণা বিরোধীদলীয় নেতার
১৭৭ দিন আগে

‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুমকি, ঢাকায় ১১ দলের সমাবেশ
১৭৭ দিন আগে
