‘ভোট চাইতে’ মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে জামায়াত নেতার ছেলে, ধরল জনতা
যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাগআঁচড়া গ্রামে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অভিযুক্ত সাব্বির হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াত
ইনসাইড ডেস্ক
Inside Bangla
১০ ফেব্রুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাগআঁচড়া গ্রামে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
অভিযুক্ত সাব্বির হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সক্রিয় কর্মী এবং বাগআঁচড়া ২ নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের ছেলে।
এদিকে সাব্বির হোসেনের দাবি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে ওই নারীর ঘরে গিয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর (৩০) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত কর্মী সাব্বির হোসেন। এরই জেরে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন তিনি।
দীর্ঘসময় হয়ে গেলেও ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। তারা এসে দরজা আটকানো দেখতে পান। পরে আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে হেফাজতে নেন।
তবে বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালী বলেন, সাব্বির জামায়াতের সক্রিয় কর্মী না। তবে তিনি জামায়াত ইসলামী দল করেন। সাব্বির হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য কিনা? এমন প্রশ্ন করলে তিনি এ প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নয় বলে কল কেটে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিম নারী বর্তমানে তার পিতার বাড়িতে আছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হলেন রাজশাহীর নাদিম সিনা
৬৫ দিন আগে

রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নাদিম-জিহাদ
৭৯ দিন আগে

গণভোট উপেক্ষায় ক্ষোভ, রাজপথে নামার ঘোষণা বিরোধীদলীয় নেতার
১৭৭ দিন আগে

‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুমকি, ঢাকায় ১১ দলের সমাবেশ
১৭৭ দিন আগে
