রবের ডাকে হাদি সাড়া দিলে ছাত্র-জনতাকে শাহবাগে জড়ো হতে অনুরোধ ইনকিলাব মঞ্চের

সিঙ্গাপুরের চিকিৎসারত গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করেছে ইনকিলাব

ই

ইনসাইড ডেস্ক

Inside Bangla

১৮ ডিসেম্বর, ২০২৫
পড়তে ১ মিনিট

রবের ডাকে হাদি সাড়া দিলে ছাত্র-জনতাকে শাহবাগে জড়ো হতে অনুরোধ ইনকিলাব মঞ্চের
ছবি: Inside Bangla
Aa

সিঙ্গাপুরের চিকিৎসারত গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ফেসবুকের এক পোস্টে এ আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপনআপনার বিজ্ঞাপন এখানেবিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

ফেসবুকের পোস্টে বলা হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।

‘‘আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷’’

পোস্টে আরও বলা হয়, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে৷

এই খবরের মূল কথা

    একই বিষয়ের আরও খবর

    আরও পড়ুন