২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা মাঠে বড় জনসভা
দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা করবেন। সভা উপলক্ষে শহরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটায় মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহ
ইনসাইড ডেস্ক
Inside Bangla
২৮ জানুয়ারি, ২০২৬
পড়তে ১ মিনিট

দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা করবেন। সভা উপলক্ষে শহরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার বেলা দুইটায় মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী–২ আসনের প্রার্থী মিজানুর রহমান (মিনু), মহানগর বিএনপির সভাপতি মামুন–অর–রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (রিটন)।
সৈয়দ শাহীন শওকত বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিভাগের চার জেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা–কর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।
মিজানুর রহমান জানান, জনসভা শুধু মাদ্রাসা মাঠেই সীমাবদ্ধ থাকবে না, এটি মহানগরজুড়ে বিশাল জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, তারেক রহমান আগামীকালে দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন। এছাড়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, বয়স্কদের জন্য হেলথ কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ডসহ নানা পরিকল্পনা বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর ১৩টি আসনসহ উত্তরবঙ্গের ৩৯টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করানো হবে। নিরাপত্তার কারণে জনসভার রুট প্রকাশ করা হয়নি। তবে আগামীকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তারেক রহমানের জনসভায় উপস্থিতির আশা করা হচ্ছে।
এই খবরের মূল কথা
একই বিষয়ের আরও খবর

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হলেন রাজশাহীর নাদিম সিনা
৬৫ দিন আগে

রাজশাহী জেলা ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নাদিম-জিহাদ
৭৯ দিন আগে

গণভোট উপেক্ষায় ক্ষোভ, রাজপথে নামার ঘোষণা বিরোধীদলীয় নেতার
১৭৭ দিন আগে

‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুমকি, ঢাকায় ১১ দলের সমাবেশ
১৭৭ দিন আগে
